বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুল। গত ২০ মার্চ পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিয়ের অনুষ্ঠানে সংগীতাঙ্গনের তারকারা ছাড়াও এসেছিলেন শোবিজের আরও অনেকে। পুতুলের বর ইসলাম নুরুল কানাডা প্রবাসী। সেখানে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শখের বসে ফটোগ্রাফিও করেন। ক্লোজআপ তারকা পুতুল বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছে। পরিবার অনেকদিন থেকেই বিয়ের কথা বলছিল। অনেক পাত্র দেখেছে কিন্তু আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলাম না। অবশেষে গত আট মাস আগে পরিবারের সবাই নুরুলকে দেখেন। আমি তার সঙ্গে এতদিন কথা বলেছি। দুজন দুজনকে বুঝতে চেষ্টা করেছি। আমি যে ধরনের মানুষ চেয়েছিলাম তাকে আমার তেমনই মনে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জীবনসঙ্গী হিসেবে নুরুলকে পছন্দ করা প্রসঙ্গে পুতুল বলেন, ‘আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিস্বাধীনতার জায়গা। নুরুলও সে রকম। তিনি আমার তারকাখ্যাতি বা বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আমার প্রতিভা, সংস্কৃতিচর্চা ও আমার পেশাকে খুব সম্মান করেন। তিনি কিছুতেই চান না আমার পেশা থেকে কখনো দূরে সরে যাই।
এ জন্য বিয়ের পর আমাকে বাংলাদেশ-কানাডা যাওয়া-আসার মধ্যেই থাকতে হবে।’
