২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল জোয়াকিম লোর জার্মানি। এরপর নেশন্স লিগেও রেলিগেশনে পড়েছে তারা। এ নিয়ে বেশ সমালোচনা শুনতে হয় জার্মান কোচকে। এরপর অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণ দল সাজিয়েছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে লোর নতুন দল। ঘরের মাঠে জার্মানি ১-১ গোলে ড্র করেছে সার্বিয়ার সঙ্গে। বেশকিছু পুরনো মুখ ম্যাটস হামেলস, জেরোম বোয়াটেং ও থমাস মুলাররা ছিলেন না এই দলে।
×
