রং ছিটিয়ে হোলির আনন্দে মাতলেন শাবানা আজমি

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১২:২৮ পিএম

বলিউড তারকারা প্রতি বছরই পালন করেন হোলি উৎসব। অনেক বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পার্টি। এবারও তার ব্যতিক্রম হলো না।

বৃহস্পতিবার, হোলি পার্টির আয়োজন করেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমির বাড়িতে। এ উপলক্ষে অতিথিদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন তারা।

সেখানে হাজির ছিলেন জাভেদের আগের পক্ষের ছেলে-মেয়ে ফারহান আখতার ও জয়া আখতার। ‘দিল চাহতা হ্যায়’ পরিচালকের সঙ্গে ছিলেন হবু স্ত্রী শিবানী দান্ডেকর।

সামনের মাসেই শিবানীর সঙ্গে বিয়ে হবে ফারহানের। ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অন্যদিকে ‘গলি বয়’-এর সাফল্যের পর জয়া আখতার আপাতত সিক্যুয়েল বানানোর কথা ভাবছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত