লিয়াজোঁ অফিসের কার্যক্রম বন্ধ উত্তর কোরিয়ার

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৯:৪২ পিএম

রূপান্তর ডেস্কদুই কোরিয়ার মধ্যকার লিয়াজোঁ অফিসে নিজেদের কার্যক্রম বন্ধ করেছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার দেশটি এ সিদ্ধান্ত নেয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। দুই কোরিয়ার মধ্যে উষ্ণ সম্পর্কের মধ্যে গত বছর এই লিয়াজোঁ অফিস চালু করা হয়েছিল। এর মধ্য দিয়ে দুই কোরিয়ার আলোচনার পথ প্রশস্ত হয়। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, গতকাল তাদের সঙ্গে যোগাযোগ করে লিয়াজোঁ অফিস থেকে নিজেদের কর্মী প্রত্যাহার করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া ব্যথিত। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, যত দ্রুত সম্ভব উত্তর কোরিয়ার কর্মীদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে সিউল।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ভিয়েতনামের হ্যানয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে গত মাসে বৈঠক হয়। ব্যর্থ ওই বৈঠকের পর থেকে দুই কোরিয়ার মধ্যে কোনো বৈঠক হয়নি। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসংয়ে লিয়াজোঁ অফিসটি অবস্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত