বানসালির সিনেমার নাম ভূমিকায় প্রিয়াঙ্কা!

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১০:১৫ পিএম

সম্প্রতি সালমান খান ও আলিয়া ভাটকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে সবাইকে চমক দিয়েছেন বলিউড পরিচালক সঞ্জয়লীলা বানসালি। ‘ইনশাল্লাহ’ নামের সিনেমাটির শ্যুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে। ২০২০ সালের ঈদে এটি মুক্তি পাবে। এদিকে সালমান-আলিয়ার সিনেমার পর আরেক নতুন সিনেমা ‘গাঙ্গুবাই’ নির্মাণের কথা জানালেন ‘পদ্মাবত’ নির্মাতা। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সিনেমাটির বিষয় নিশ্চিত করে সঞ্জয়লীলা বানসালি বলেন, গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। এটি আমার কাছে অনেকদিন ধরেই রয়েছে এবং এই গল্প নিয়ে আমি সিনেমা নির্মাণ করব। প্রিয়াঙ্কা ও আমি সিনেমাটি নিয়ে আলোচনা করছি। এর আগে বানসালির পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’তে প্রিয়াঙ্কা অভিনয় করেছিলেন, যদিও পাশর্^চরিত্রে। ‘গাঙ্গুবাই’ তাদের একসঙ্গে দ্বিতীয় প্রজেক্ট। এতে প্রিয়াঙ্কার বিপরীতে কে অভিনয় করবেন, তা জানা যায়নি। সম্প্রতি ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমার কাজ শেষ করে যুক্তরাষ্ট্র থেকে ভারত ফিরেছেন প্রিয়াঙ্কা। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।
ভারতের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পপতারকা ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করে এখন লস অ্যাঞ্জেলসে থিতু হয়েছেন। বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমাতেও কাজ করছেন চুটিয়ে। আয়ের পরিমাণও আকাশ ছুঁয়েছে তার। এ কারণে এক রাতের জন্য সাজতে তিনি খরচ করলেন তিন লাখ ৩০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা চার লাখ ৩০ হজার টাকার সমান। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার একটি ছবি। সেই ছবিতে যে পোশাকটি তিনি পরে রয়েছেন, তার মূল্য ১,৮৯,৬৪৮ রুপি। হাতে থাকা ব্যাগের মূল্য ৩৭,৯২৯ রুপি এবং জুতার দাম ১,০১,৭৮৯ রুপি। সব মিলিয়ে তিন লাখ ৩০ হাজার রুপির মতো খরচ করে সেজেছিলেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি ইউএস টুডে যুক্তরাষ্ট্রের ৫০ জন সব চেয়ে ক্ষমতাশালী নারীর তালিকা তৈরি করেছে। আর সেই তালিকাতেই প্রিয়াঙ্কার নাম উঠেছে মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্স, বিয়ন্সের মতো তারকা এবং সে দেশের নাগরিকদের সঙ্গে। ক্ষমতাশীল নারী হিসেবে তিন লাখ ৩০ হাজার রুপির পোশাক, ব্যাগ আর জুতা পরা প্রিয়াঙ্কার জন্য বেশ স্বাভাবিক ঘটনাই বটে।
ক্ষমতাশীল নারীর খেতাব পেয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এই নারীরা জীবনের সব প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেদের জায়গা গড়েছেন সমাজে। তাদের সঙ্গে এক সারিতে থাকতে পারার জন্য আমি গর্ব বোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত