গাজীপুরে সিটি ব্যাংকের সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের জোড়পুকুর সড়কে সরকারি মহিলা কলেজসংলগ্ন এ আউটলেট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খালেদ মাহবুব মোর্শেদ, সিটি ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং কাজী মোরতুজা আলী, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব বিজনেস মো. মনিরুল আলম, সিটি ব্যাংক গাজীপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
×
