ফিল্মফেয়ারে ‘রাজি’র জয়জয়কার, সেরা আলিয়া-রনবীর

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০১:১৫ পিএম

বলিউডের ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো শনিবার রাতে মুম্বাইয়ের জিও গার্ডেনে। বলিউডের অন্যতম সম্মানজনক পুরস্কারের এবারের আসর মাতিয়ে দিয়েছে ‘রাজি’ সিনেমা। পাঁচটি পুরস্কার তারা ঘরে তুলেছে।

‘রাজি’ সেরা সিনেমা তো হয়েছেই, সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন মেঘনা গুলজার আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের হাতে।

‘সঞ্জু’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রনবীর কাপুর। রনবীর সিং ‘পদ্মাবত’ সিনেমার জন্য সেরা অভিনেতা (সমালোচক) পেয়েছেন আর ‘বাধাই হো’ এর জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) সম্মানে সম্মানিত হয়েছে নীনা গুপ্ত।

পদ্মাবত সিনেমাটি প্রায় ১৭টি বিভাগে মনোনয়ন পায়। তবে চারটি পুরস্কার জুটেছে সিনেমাটির ভাগ্যে। ৬৪তম ফিল্মফেয়ারে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘রাজি’।

এক নজরে ৬৪তম ফিল্মফেয়ার

সেরা ছবি রাজি। সেরা ছবি (সমালোচক) অন্ধাধুন। সেরা অভিনেত্রী-আলিয়া ভাট (রাজি)। সেরা অভিনেতা রনবীর কাপুর (সঞ্জু)। সেরা অভিনেত্রী (সমালোচক) নীনা গুপ্ত (বাধাই হো)। সেরা অভিনেতা (সমালোচক) রনবীর সিং (পদ্মাবত)।

সেরা অভিনেত্রী (অভিষিক্ত) সারা আলি খান (কেদারনাথ)। সেরা অভিনেতা (অভিষিক্ত) ঈশান খট্টর (বিয়ন্ড দ্য ক্লাউডস)।

সেরা পরিচালক-মেঘনা গুলজার (রাজি)। সেরা গল্প- অনুভব সিনহা (মুল্ক), সেরা ডায়ালগ- অক্ষয় দিওয়ান (বাধাই হো)। সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং (রাজি)। সেরা প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল (পদ্মাবত)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত