বগুড়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:১৯ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে র‌্যাবের অভিযানে এক ডাকাত গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে শুটারগান, কাটা রাইফেল, গুলি, চাপাতি ও হাঁসুয়া। গত শনিবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল শেখ ওরফে ‘ডাকাত জামাল’ (৪৮) সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গুচ্ছগ্রামের বাসিন্দা।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্রসহ একাধিক মামলার আসামি জামাল সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। বিষয়টি জানার পর গোপন তথ্যের ভিত্তিতে শিমুলতাইড় গুচ্ছগ্রামের এক টিনশেড ঘর থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার পাইপগান, একটি কাটা রাইফেল, পাঁচ রাউন্ড গুলি, একটি চাপাতি ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত