আফ্রিকার দেশ নাইজেরিয়া। এই দেশটির কথা শুনলেই চোখের সামনে ভেসে উঠবে ফুটবল বিশ্বকাপের কথা। দেশটি এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছে ছয়বার। এবার তারাই খেলবে ক্রিকেট বিশ্বকাপ। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে ২০২০ সালে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের টিকিট কেটেছে নাইজেরিয়া। এবারই প্রথম কোনো ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পেল তারা। বাছাই পর্বের শেষ খেলায় গত শনিবার আফ্রিকার আরেক দেশ সিয়েরা লিওনকে ২ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পায় নাইজেরিয়া। সিয়েরা লিওনকে ১৩৮ রানে অল আউট করে নাইজেরিয়া। জবাব দিতে নেমে ৮৭ রানে ৬ উইকেট হারায় নাইজেরিয়া। পরে পিটার আহর অপরাজিত ২১ রানে জয় পায় তারা। ম্যাচসেরাও হন তিনি।
×
