সিকৃবির ছাত্র ওয়াসিমের মৃত্যু

ক্লাসে ফেরেনি শিক্ষার্থীরা মামলা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:৪৫ এএম

বাস থেকে ফেলে চাকায় পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ঘোরী মোহাম্মদ ওয়াসিম আব্বাসকে হত্যার অভিযোগে গতকাল সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা উদার পরিবহনের চালক ও সহকারীর ফাঁসিসহ পাঁচ দফা দাবি জানান। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মৃত্যুঞ্জয় কু-ু বাদী হয়ে গতকাল চালক জুয়েল আহমদ, সহকারী মাসুক ও সুপারভাইজার শেফুল মিয়াকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।

শিক্ষার্থীরা জানান, ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলন ঘোষণা করবেন। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ ওয়াসিম হত্যার বিচার দাবিতে আইনি লড়াই শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত