স্টেট ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:৪৫ এএম

রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। গতকাল সোমবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপউপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ, বিভাগের সহকারী অধ্যাপক সজীব সরকার, ভারপ্রাপ্ত প্রধান সাহস মোস্তাফিজ ও রিফাত সুলতানা। দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি বেলা ১১টা থেকে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাঈদ সালাম, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান এবং জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস আয়োজকদের হাতে সনদ তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত