বিজেপির বিরুদ্ধে লড়তে আসছেন ঊর্মিলা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৬:৫২ পিএম

ভারতে সাধারণ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সিনেমা জগৎ থেকে রাজনীতিতে যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। মূলত তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষের ভোট টানতে রাজনৈতিক দলগুলোও আমন্ত্রণ জানাচ্ছে তারকাদের। এবার রাজনীতিতে আসলেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা ঊর্মিলা মাতন্ডকর।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম মাসালা জানায়, কয়েক দিনের মধ্যেই কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন ঊর্মিলা। লোকসভায় মুম্বাই নর্থ আসন থেকে তিনি লড়বেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হেভিওয়েট এমপি গোপাল শেটির বিপক্ষে। মুম্বাইয়ের বিজেপির সাবেক সভাপতি গোপাল ওই অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ।

সংবাদ সংস্থা আইএএনস জানায়, কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সুনজরে আছেন ঊর্মিলায়। এমপি প্রার্থী হিসেবে শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এদিকে মারাঠি অভিনেত্রী আসাওয়ারি জোশি এবং আরেক টিভি তারকা জোশি শিল্পাও মুম্বাই থেকে এমপির টিকিট চান কংগ্রেস থেকে।

১৯৮০ সালে শিশু অভিনেত্রী হিসেবে মারাঠি সিনেমা ক্যারিয়ার শুরু করেন ঊর্মিলা। পরের বছরই শশী কাপুর-রেখা অভিনীত কলিযুগের মধ্যে দিয়ে বলিউডে তার যাত্রা শুরু। অল্প কয়েক বছরের মধ্যেই রাম গোপাল ভার্মার রঙ্গিলা সিনেমার মূল চরিত্রের মাধ্যমে তিনি নায়িকা হয়ে ওঠেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত