রাজশাহীর রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পানি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:৫৯ এএম

রাজশাহী নগরীর রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা হচ্ছে অস্বাস্থ্যকর পানি। পাইপলাইনে ওয়াসার সরবরাহ করা পানিই দেওয়া হচ্ছে পান করার জন্য। নগরীর বেশিরভাগ রেস্তোরাঁয় বিশুদ্ধ (পরিশোধিত বা বোতলজাত পানি) পানির সরবরাহ নেই। এ অবস্থায় রেস্তোরাঁয় আসা মানুষ বিপাকে পড়ছেন। যাদের টাকা আছে তারা বোতলজাত পানি কিনে খেলেও নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে খাচ্ছেন পাইপলাইনের পানি।

হয় বাইরে থেকে পানির বোতল কিনে খেতে হবে, না হয় পাইপলাইনের পানিই ভরসা।

রাজশাহী ওয়াসার সচিব সফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘কিছুদিন পরপর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পানির লাইন পরিষ্কার করা হয়। তখন একটু ময়লা চারদিকে চলে যায়। তবে সরাসরি সাপ্লাইয়ের পানি না পান করাই ভালো। কারণ সবসময় লাইন পরিষ্কার থাকে না। এজন্য সাপ্লাইয়ের পানি পান করলে ফুটিয়ে করাই ভালো। ধীরে ধীরে প্লাস্টিকের পাইপ বসানো শুরু করা হচ্ছে। এতে পানি খুব বেশি ময়লা হবে না।’ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘এ বিষয়ে আমাদের জানা ছিল না বা কেউ আমাদের কাছে অভিযোগও করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত