মন্ত্রীর দলকে হারাল বিসিবি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৩:২৩ এএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দলীয় সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা একাদশের বিপক্ষে তাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দলের হারের ব্যবধান কমল মাত্র। ৬০ রানে জিতল বিসিবি।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ম্যাচটি হলো। প্রস্তাবটি ছিল জাহিদ আহসানেরই। প্রীতি এই ম্যাচে বিসিবি একাদশে ছিলেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমনরা। আরও ছিলেন নাসিরউদ্দিন নাসু, এনামুল হক সিনিয়র, হাসিবুল হোসেন শান্ত, তালহা জুবায়ের, হান্নান সরকার, আনোয়ার হোসেন মুনির, জামাল বাবু, সজল চৌধুরীরা। দলটিকে নেতৃত্ব দেন দুর্জয়। ৪ উইকেটে ১৩৮ রান তুলেছিল বিসিবির দল। সজল সর্বোচ্চ ৫৬ করে ম্যাচের সেরা। জামাল বাবু ৩৪ রানে অপরাজিত। জবাবে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করে ম্যাচ হেরে যায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দল।

এই দলের বোলিং বিভাগ ছিল ভালো। ব্যাটিংয়ে ছিল একটু সমস্যা। দলকে জাহিদ আহসান নিজেই নেতৃত্ব দেন। তার একাদশে সচিব, উপসচিব, জেলা কর্মকর্তা ও বিকেএসপির কোচরা ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত