পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানির পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে অনুষ্ঠিত হবে।
