স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা শেষ

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০২:৩২ এএম

বল ট্যাম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ২৮ মার্চ এ দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়। আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর বাধা নেই স্মিথ ও ওয়ার্নারের। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও এখনই জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হচ্ছে না তাদের। এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত দুজন। সাবেক অজি অধিনায়ক রাজস্থান র‌য়্যালসের হয়ে আর ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন।

তবে নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলেই ফেরার কথা ছিল দুই ক্রিকেটারের। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এ সিরিজেই ফেরার অপেক্ষায় ছিলেন স্মিথ ও ওয়ার্নার। যাতে করে ২০১৯ বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে পারেন।

কিন্তু দুটি ওয়ানডের বদলে অনেক ম্যাচের আইপিএলকেই ক্রিকেটারদ্বয়ের জন্য উৎকৃষ্ট প্রস্তুতি ধরে নিয়েছে অজি ক্রিকেট বোর্ড। তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলেই রাখা হয়নি তাদের। ফলে ২০১৯ বিশ্বকাপের আগে হলুদ জার্সিতে ফেরা হচ্ছে স্মিথ-ওয়ার্নারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত