এক দিন আগেও আগুন ধরেছিল ভবনটিতে

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৩:৩৫ এএম

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে গতকাল বৃহস্পতিবারের ভয়াবহ অগ্নিকা-ের আগের দিনেও আগুন লেগেছিল বলে জানিয়েছেন মামুন নামে এক দিন আগেও আগুন ধরেছিল ভবনটিতে এক ব্যবসায়ী। যিনি নিজেকে ভবনটির একটি রেস্তোরাঁয় গ্যাস সরবরাহকারী হিসেবে পরিচয় দেন।

দেশ রূপান্তরকে মামুন বলেন, ‘গতকাল ২৭ তারিখ এই ভবনের ছয়তলার এসিতে আগুন ধরেছিল। তবে তীব্রতা কম থাকায় সিকিউরিটি গার্ডরাই আগুন নিভিয়ে ফেলে।’ তার মতে, ভবনটির এসিগুলো অনেক পুরনো। তার আশঙ্কা, ২৭ তারিখের আগুনের কারণ ওই পুরনো এসি। গতকাল ২৮ তারিখও একই কারণে আগুন লাগতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত