বিশ্বসেরা হওয়া হলো না সিমোনার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৩:৪০ পিএম

মিয়ামি ওপেনের সেমি-ফাইনালে জয় পেলেই জাপানের নওমি ওসাকাকে টপকে নারী টেনিসে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতেন সিমোনা হালেপ। সেটা আর পারলেন না। শেষ চারের লড়াইয়ে হেরে গেলেন চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভার কাছে।

শুক্রবার সেমি-ফাইনালে প্লিসকোভার কাছে ৭-৫, ৬-১ গেমে হারেন হালেপ। তার এই ব্যর্থতায় আপাতত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা থাকছে ওসাকার দখলেই।

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতাটা হালেপের বিপক্ষেও ধরে রাখলেন প্লিসকোভা। এই নিয়ে টানা নয়টি ম্যাচে সরাসরি সেটের জয় পেলেন তিনি। ফাইনালে পঞ্চম বাছাই এই খেলোয়াড়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত