দুজনই খাবার খুঁজছে। র্যাটল স্নেকের টার্গেট ইঁদুর। ইঁদুর আবার সেটি খেয়াল করেনি। হঠাৎ গর্ত থেকে সহজাত লাফ দিয়ে ইঁদুরটিকে ধরতে চায় র্যাটল স্নেক। পলক পড়ার আগেই ইঁদুরটি ‘নিনজা’ স্টাইলে লাথি মেরে নিজেকে বিপদমুক্ত করে।
এটি অ্যারিজোনার মরুভূমির ঘটনা। কেউ একজন ঘটনাটি ভিডিও করতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
সেখানে দেখা যাচ্ছে, মাত্র ৭০০ মিলিসেকেন্ড বা ০.৭ সেকেন্ডে সাপের গ্রাস থেকে বেরিয়ে আসছে ইঁদুর।
গবেষকেরা বলছেন, এই ধরনের ইঁদুরের পায়ের থাবা বিশেষ ধরনের। আর সেই থাবাই তাদের লাফ দিতে সাহায্য করে।
এমনকি সাপের কামড় খেয়েও ইঁদুরগুলি মরছে না। এটি বিস্ময়কর ঘটনা।
গবেষক উইটফোর্ড ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, চোখের পলক ফেলার আগেই পালিয়ে যাচ্ছে ইঁদুর। মানুষের চোখের পলক ফেলতে লাগে ১৫০ মিলিসেকেন্ড। র্যাটল স্নেকের মুখ দিয়ে উগরে আসে বিষ। সেই বিষ গায়ে লাগলে মৃত্যু অনিবার্য। কিন্তু এতটাই দ্রুত ক্যাঙারু ইঁদুর যে সাপের বিষও স্পর্শ করতে পারে না তাদের!
