অমিতাভ বচ্চন অভিনীত ‘আঁখে’র কথা এখনো বলিউড দর্শকেরা স্মরণ করে থাকেন। কয়েক বছর আগে সিনেমাটির সিক্যুয়েলের পরিকল্পনা হলেও নানা কারণে পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, সেই ছবি হতে যাচ্ছে।
‘আঁখে টু’তে বিগ বি’র সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন জ্যাকুলিন ফার্ন্দান্দেজ। তবে বড় চমক হতে যাচ্ছেন ছোট নবাব সাইফ আলী খান।
প্রথম কিস্তিতে অমিতাভের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তার বদলেই পরিচালক আনিস বাজমির পছন্দ সাইফ। গল্প অনুসারে, ‘রেস’ তারকাকে খিলাড়ির জুতোই পা গলাতে দেখা যাবে।
সম্প্রতি এক সাক্ষৎকারে এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক আনিস বাজমি। তিনি জানিয়েছেন, বিগ বি’র পাশাপাশি সাইফ ও জ্যাকুলিন অভিনয় করছেন। ইতিমধ্যে অমিতাভের সঙ্গে চুক্তিপত্রও হয়ে গেছে।
সাইফকে সর্বশেষ দেখা গেছে ‘বাজার’ সিনেমায়। অন্যদিকে বক্স অফিস মাতাচ্ছে অমিতাভের সাম্প্রতিক সিনেমা ‘বদলা’।
