কোয়েলের নায়ক কে? চঞ্চল না নিশো?

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৮:১৭ পিএম

বাংলাদেশের ছবিতে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ‘ক্রাইসিস’ নামের ছবিটি নির্মাণ করছেন মোহাম্মদ শাহাজাদা ইসলাম।  ছবিতে কোয়েলের বিপরীতে নায়ক কে হবেন? তা এখনো চূড়ান্ত নয়। তবে নায়কের নামের তালিকায় রয়েছেন ছোটপর্দার দুই অভিনেতার নাম। একজন চঞ্চল চৌধুরী অপরজন আফরান নিশো।

পরিচালক শাহজাদা ইসলাম জানান কোয়েল মল্লিকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। গল্পও তার ভালো লেগেছে। চঞ্চল চৌধুরী বা আফরান নিশোর সঙ্গেও তার আলাপ হয়েছে। তবে নিশোকে নেওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন পরিচালক।

ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন নীল মাহবুব। এপ্রিলের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

উল্লেখ্য, পরিচালক মোহাম্মদ শাহাজাদা ইসলাম এর আগে বিজ্ঞাপনচিত্র, প্রামান্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণ করেছেন। এটিই তার নির্মিত প্রথম ছবি হতে যাচ্ছে। ছবিটি প্রযোজনা করবে ফিলিংস প্রোডাকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত