প্রতিষ্ঠানে ভালো কাজের পরিবেশ গড়বেন যেভাবে

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:২৯ পিএম

কর্মীদের জন্য কাজের পরিবেশ ভালো না হলে, কখনো আপনার প্রতিষ্ঠানের উন্নতি হবে না। আর এ জন্য প্রথমে চাই উচ্চ দক্ষতাসম্পন্ন একটি দল। যারা এমন একটি পরিবেশে কাজ করবেন, যেখানে প্রতিনিয়ত লালিত হবে ‘বিশ্বাস’।

যোগাযোগে উদারতা

একটু নিচের পদের কর্মীদের সঙ্গে খোলামেলা যোগাযোগ না রাখলে অফিসে দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়। তারা কাজ করতে অস্বস্তি বোধ করেন। প্রতিষ্ঠানে কী বড় পরিবর্তন আসছে, কোথায় কী ঘটছে, তা প্রতিদিন কর্মীদের জানানো উচিত। এতে তারা প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস রাখতে পারেন। তারা নিজেদের ‘ভেতরের লোক’ বলেই অনুভব করতে পারবেন।

অবসরে বাড়ে কাজের আগ্রহ

অনেক প্রতিষ্ঠান কর্মীদের ঠিকমতো ছুটি দিতে কার্পণ্য করে। পর্যাপ্ত লোকবল নেই, এই দোহাই দিয়ে অনেক সময় প্রাপ্য ছুটি দেওয়া হয় না। এটি প্রতিষ্ঠানের জন্য ভালো ফল বয়ে আনে না। তাদের অবসর উদ্যাপনের সুযোগ দিন। কর্মীদের বিশ্বাস করতে শেখান এই অফিসের বাইরেও তাদের একটা জীবন আছে, যে জীবনটা অফিসের অর্থ দিয়ে দারুণভাবে চলে।

নতুন কিছু করতে উৎসাহ জোগান

অনেক কর্মী আছেন, যারা প্রতিষ্ঠানের নতুন নতুন ধারণা দিতে পছন্দ করেন। কিন্তু ‘ভুল’ হওয়ার ভয়ে সেসব পরিকল্পনা শেয়ার করতে চান না। এসব ক্ষেত্রে কর্মীদের নির্ভর রাখা উচিত। তাদের পরীক্ষা ভুল হলেও মেনে নেওয়া উচিত।

যখন আপনার কর্মী আপনার দলে নিজেকে নিরাপদ মনে করবেন, তখন তিনি যেকোনো পরিকল্পনার কথা জানাতে সাহস পাবেন। আর এভাবে এগিয়ে যাবে আপনার প্রতিষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত