‘মেসির পারফরম্যান্স বিস্মিত করে না’

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৯:০৪ এএম

চোট থেকে ফিরেই জোড়া গোল করে বার্সেলোনাকে এনে দিয়েছেন রোমাঞ্চকর এক জয়। তারকা এই ফরোয়ার্ডের চোখ ধাঁধানো পারফরম্যান্সে দলের সবাই অভ্যস্ত হওয়ার কারণে ব্যাপারটি আর অবাক করে না বলে জানালেন দলটির মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

মেসি নৈপুণ্যে শনিবার রাতে লা লিগায় এস্পানিওলকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে দুটি গোলই করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো সুদৃঢ় করেছে এরনেস্তো ভালভেরদের দল। আর টানা দশবারের মতো মৌসুমে ৪০ গোলের মাইলফলক পার করলেন মেসি।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসির পারফরম্যান্স নিয়ে বুসকেতস বলেন, “বাইরে থেকে দেখলে তার পারফরম্যান্স অস্বাভাবিক মনে হতে পারে। তবে তার এসব পারফরম্যান্স আমাদের বিস্মিত করে না।...আমরা এটার সঙ্গে অভ্যস্ত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত