ক্যারিয়ারের শুরু থেকেই আরামদায়ক অবস্থানে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০৯ সালে আলাদিন সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার বলিউড যাত্রা। এরপর তো কিক, হাউসফুল এবং রেস থ্রির সফল ছবি উপহার দিয়েছেন। কারণ ভেবে চিন্তে ক্রিপ্ট বেছে নেওয়ার দিকেই মনোযোগ এ অভিনেত্রীর।
পিআইটিকে তিনি বলেন, “আমি খুব খুশি, নিজের চেষ্টাতেই আমি এ সাফল্য অর্জন করেছি। আমি সবসময় আরও বড় জায়গা যেতে নিজের সঙ্গে যুদ্ধ করি।”
একটি কসমেটিক ব্রান্ডের উদ্বোধন করতে গিয়ে জানান, তিনি মেকআপ করতে পছন্দ করেন। তবে অতিরিক্ত ছবি তুলতে অপছন্দ তার।
তিনি বলেন, “প্রতি মুহূর্তে ছবি তোলা কেউ পছন্দ করে না। এমনকি বন্ধুদের সঙ্গে থাকলেও। ছবি তোলার জন্য চুল আর মেকআপ তো ঠিক থাকে না সবসময়। ফলে প্রতি মুহূর্তে ছবি তোলাটা আমার পছন্দ না।”
করন জোহরের প্রযোজনা সংস্থার ড্রাইভ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের বিপরীতে থাকছেন জ্যাকুলিন। এ ছাড়া হাতে আছে সালমান খানের বিপরীতে কিক টু এবং কার্তিক আরিয়ানের সঙ্গে কিরিক পার্টি।
