খুবই ঝুঁকিপূর্ণ বঙ্গবাজার মার্কেট

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১০:০০ পিএম

অগ্নি নিরাপত্তার দিক থেকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ-সংক্রান্ত একটি সতর্কতামূলক ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছে মার্কেটটির সামনে।

সোমবার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের সামনে থেকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ শুরু হয়। শুরুতেই সদর দপ্তরের সামনে অবস্থিত বঙ্গবাজার মার্কেট পরিদর্শন করে ভবনটিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

মার্কেটটির সামনে টানানো সতর্কীকরণ ব্যানারে লেখা হয়েছে, ‘অগ্নি নিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার খুবই ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত