ফেদেরারের ১০১

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:২৩ এএম

ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ড সø্যাম রজার ফেদেরারের। গত মাসে দুবাই ওপেন জিতে ছুঁয়েছিলেন ক্যারিয়ারের ১০০তম শিরোপা। রবিবার রাতে মিয়ামি ওপেনের ফাইনালে ৬-১, ৬-৪ গেমে জন ইসনারকে হারিয়েছেন। ক্যারিয়ারে এটি তার ১০১তম শিরোপা। আর মিয়ামি ওপেনে চতুর্থ।

টেনিসের বিশ্ব র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে থাকা ফেদেরার প্রথম সেট জিততে সময় নেন মাত্র ২৪ মিনিট। পুরো ম্যাচ জিততে সময় লাগে ১ ঘণ্টা ৩ মিনিট। চ্যাম্পিয়ন হওয়ার পর সুইস গ্রেট বলেন, ‘কী দারুণ একটি সপ্তাহ গেল আমার জন্য। এই মুহূর্তে আমি অনেক খুশি। এটা অবিশ্বাস্য। এখানে প্রথম খেলেছিলাম ১৯৯৯ সালে। এখন ২০১৯। এটা আমার জন্য অনেক কিছু।’ ২০১৯ সালে এটি তার দ্বিতীয় শিরোপা। চলতি মৌসুমে এখন পর্যন্ত আর কোনো টেনিস খেলোয়াড় এটিপি ট্যুরে দুটি সিঙ্গেল শিরোপা জিততে পারেননি। এর আগে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হেরেছিলেন ফেদেরার। আগামী ২৬ মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে অংশ নেবেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে অংশ নেওয়া সম্পর্কে বলছিলেন, ‘আমি চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত