হলফনামায় মিথ্যা তথ্য

বগুড়ার বিএনপি নেতাকে সস্ত্রীক দুদকে তলব

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০২:০৯ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে বিএনপি নেতা আবদুল মোমিন তালুকদার ও তার স্ত্রীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২১ এপ্রিল দুদকে হাজির হতে বলা হয়েছে। মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিচালক মলয় কুমার সাহাকে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, অনুসন্ধান কর্মকর্তা তাদের হলফনামা ও আয়কর রিটার্নের কপি এবং সংশ্লিষ্ট নথিপত্রসহ হাজির হতে অনুরোধ করেছেন। প্রণব ভট্টাচার্য আরও জানান, একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আমলে নেওয়ায় বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবদুল মোমিন তালুকদার ও তার স্ত্রী মাসুদা মমিন তালুকদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরপরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত