বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দুই সংস্থাকে শোকজ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৫ এএম

বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক সংস্থা নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর উপধারা-১৯ (১৩) এর বিধান লঙ্ঘন করেছে এই সংস্থা দুটি। 

পূর্ব ঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ নোটিস জারি করা হয়। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ এসব তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

উল্লেখ্য, বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে দেশীয় টিভি চ্যানেলগুলো লোকসানে পড়ছে বলে দাবি জানিয়ে আসছিলেন দেশের টিভি চ্যানেলের মালিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত