এক মাসের শিশুর তিন টুকরো লাশ পাহারায় কুকুর!

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০২:৫৪ এএম

শহরের জামতলা এলাকা থেকে এক মাসের একটি মেয়েশিশুর তিন টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জামতলার শাহীন ডাক্তার রোডে ‘চিট চ্যাট’ রেস্টুরেন্টের সামনে শিশুটির অর্ধেক শরীর পড়ে থাকতে দেখে এলাকাবাসী ৯৯৯-তে কল দিয়ে জানায়। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘কর্মস্থলে যাওয়ার সময় দেখি রেস্টুরেন্টের সামনে শিশুটির এক টুকরা লাশ একটি কুকুর পাহারা দিচ্ছে। পরে ৯৯৯-এ কল দিয়ে জানালে ফতুল্লা থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তার ৩০ মিনিট পর ফতুল্লা থানা থেকে পুলিশ আসে এবং ময়লার স্তূপ থেকে থেঁতলানো মাথাটি উদ্ধার করে।’

ফতুল্লা থানার এসআই মুঈনুল ইসলাম বলেন, ‘শিশুটিকে তিন টুকরো করে হত্যা করা হয়েছে। তার কপাল, মুখমণ্ডল ও ঠোঁট থেঁতলানো। চোখ নেই। গলা থেকে বুক পর্যন্ত কাটা। হাত দুটি নেই। কোমর থেকে পা দুটি স্বাভাবিক। কিন্তু দুই পা হালকা বাঁকানো। যৌনাঙ্গ স্বাভাবিক। তবে মলদ্বার দিয়ে হালকা রক্ত বেরিয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত