বিএনপিকে নাসিম

সংসদে এসে দলপ্রধানের মুক্তি দাবি করুন

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৩:২৩ এএম

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী ৩০ এপ্রিলের মধ্যে সংসদে না এলে বিএনপি শেষ সুযোগটাও হারাবে। ইস্যুবিহীন ইস্যু নিয়ে ষড়যন্ত্র না করে সংসদে এসে কথা বলুন। প্রয়োজনে আপনাদের দলীয় প্রধানের মুক্তির দাবি করুন।’ গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘এফ আর টাওয়ারের মালিককে গ্রেপ্তার করার সাথে সাথে বিএনপি থেকে বলা হলো, রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বলি, বিএনপি নেতারা কি অপরাধ করতে পারে না? তিনি ওই ভবনের মালিক। বিএনপি সবকিছু নিয়ে রাজনীতি করতে চায়, তাই তাদের এই করুণ অবস্থা হয়েছে।’ সমাজে নৈরাজ্য, মাদক, নারী-শিশু নির্যাতনসহ সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত