চলছে আইপিএল। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি টাই হয়েছিল। খেলা গড়িয়েছিল সুপার ওভারে। সেই সুপার ওভারে ১০ রান করে দিল্লি। কেকেআর সেই রান তাড়া করতে না পেরে পরাজিত হয়। কিন্তু যদি সুপারওভারের রানও দুই দলের সমান হয়ে যায়, তাহলে কী হবে? সে ক্ষেত্রে টি-টোয়েন্টির সুপার ওভার রুল কী বলে একবার জেনে নেওয়া যাক। খেলা সুপার ওভারে গড়ানোর পর দুই দলের রান সমান হলে বাউন্ডারি সংখ্যা হিসাব করে জয়-পরাজয় নির্ধারিত হয়। কিন্তু যদি বাউন্ডারি সংখ্যাও সমান হয়ে যায়, তাহলে কী হবে? ধরুন দিল্লি ও কলকাতার সুপার ওভারের রান এবং ম্যাচের বাউন্ডারির সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হবে কেমন করে? এমন হলে দেখা হবে সুপার ওভারের শেষ বলে কোন দল বেশি রান করেছে। যদি সুপার ওভারের শেষ বলেও দুই দল সমান রান করে তাহলে বিবেচনায় নেওয়া হবে পঞ্চম বলকে। সেখানেও দুই দলের রান সমান হলে ক্রমে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বলের রান বিবেচনা করে জয়-পরাজয় নির্ধারিত হবে।
×
