‘বিশ্বসুন্দরী’ পরী মনি, বিপরীতে সিয়াম

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৬:০৯ পিএম

অবশেষে ঘোষিত হলো কারা অভিনয় করছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে। এ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন পরী মনি। জুটি হিসেবে তারা এই প্রথমবার কাজ করতে যাচ্ছেন।

গত বছর গিয়াসউদ্দিন সেলিমের আলোচিত  ‘স্বপ্নজাল’ মুক্তির পর পরী আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। অপেক্ষা করছিলেন ভালো প্রস্তাবের। অন্যদিকে এক বছরের মধ্যে তিন ছবিতে অভিনয় করে ফর্মে আছেন সিয়াম।

ভালোবাসা দিবসে চয়নিকা প্রথম সিনেমার ঘোষণা দেন। এরপর বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রধান দুই তারকার নাম ঘোষণা দিলেন।

চয়নিকা এতদিন রহস্য রাখলেও কয়েক দিন শোনা যাচ্ছিল সিয়াম-পরীই করছেন ‘বিশ্বসুন্দরী’। আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশিদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত