নবীগঞ্জ উপজেলায় আব্দুল কাদির (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোসেনপুর গ্রামে তার গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাদির উপজেলার দেবপাড়া হোসেনপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গরু চুরির আশঙ্কায় মঙ্গলবার রাতে গোয়ালঘরে গিয়ে ঘুমান কাদির। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ওসি(তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু নিশ্চিত ভাবে বলা যাবেনা।
