নৌযান সুরক্ষায় সজাগ থাকার আহ্বান চিফ হুইপের

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:০০ এএম

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, নৌযান সুরক্ষায় মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয় ও অধিদপ্তরের এই যৌথ আয়োজনে নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘দখলমুক্ত, নদী রক্ষা, যাত্রীদের নিরাপত্তাÑ এসব বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এটি এক বছর, দুই বছর, পাঁচ বছর মেয়াদি হতে পারে।’

তিনি বলেন, ‘নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের আমলে নদী দখলমুক্ত হচ্ছে যা অতীতে কেউ করতে পারেনি।’ আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘গত ১০ বছরে ড্রেজার বা ড্রেজিং কী সেটি মানুষ চিনেছে। এখন ড্রেজিং ব্যবসায় অনেক বড় ব্যবসায়ীরাও আসছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত