বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন। সঙ্গে রয়েছেন স্ত্রী লুৎফুন্নেসা খান।
বুধবার রাতে বাংলাদেশ বিমানের বিজি-০৩৫ ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ওয়ার্কার্স পার্টির অফিস সূত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন রাশেদ খান মেনন ও লুৎফুন্নেসা খান।
এই দম্পতি ১১ এপ্রিল দেশে ফিরবেন বলেও জানানো হয়।
এর আগে ২০১৪ সালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে হজ পালন করেন রাশেদ খান মেনন।
স্ত্রী লুৎফুন্নেসা খান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।
