পাকিস্তানে গেলে ভালো থাকবেন আলিয়া ভাটের মা!

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:০৩ পিএম

আলিয়া ভাটের মা অভিনেত্রী-নির্মাতা সোনি রাজদান কাশ্মীর নিয়ে বলতে কখনোই কুণ্ঠিত নন। নিজের রাজনৈতিক বিশ্বাস সরবে প্রচার করেন তিনি। আর এ কারণে প্রায়ই তাকে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়।

বলিউড হাঙ্গামা জানায়, বর্তমানে পরবর্তী সিনেমা ‘নো ফাদার্স ইন কাশ্মীর’-এর প্রচারে ব্যস্ত সোনি। তেমনই এক ইভেন্টে মুখ খুললেন কাশ্মীর ও পাকিস্তান প্রসঙ্গে।

সোনি জানান, তাকে প্রায়ই পাকিস্তানে চলে যাওয়া কথা বলা হয়। তাকে পাকিস্তানে পাঠানোর জন্য সবাই উদগ্রীব হলে সেখানেই চলে যাবেন। সেখানকার খাবার খুবই মজার, তিনি ভালোই থাকবেন। সঙ্গে জানাতে ভোলেন না, কে কী বলল তা নিয়ে কোনো মাথাব্যথা নেই।

আশ্বিন কুমার পরিচালিত ‘নো ফাদার্স ইন কাশ্মীর’-এর অন্যতম অভিনেত্রী সোনি রাজদান। এ সিনেমাকে তিনি হৃদয়ের খুব কাছের বলে উল্লেখ করেন। এটি মুক্তি পাবে ৫ এপ্রিল। সম্প্রতি ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন আলিয়া ভাট। সেখানে উপস্থিত ছিলেন কাছের মানুষেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত