উপকূলীয় ও নদী তীরবর্তী ক্ষুদ্র দ্বীপগুলোতে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা কার্যক্রম জোরদারে প্রথমবারের মতো অ্যাডাপটেশন ফান্ড বাংলাদেশের জন্য ১ কোটি ডলার মঞ্জুর করেছে। এই বরাদ্দ ‘অ্যাডাপটেশন ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট ভালনারেবল অফশোর
স্মল আইল্যান্ড অ্যান্ড রিভারাইন চরল্যান্ড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে। পরিবেশ মন্ত্রণালয় এবং ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কিয়োটো প্রটোকলের অধীনে এই তহবিল গঠিত হয়। ৮০টি গুচ্ছ অভিযোজন প্রকল্পসহ জলবায়ু অভিযোজন ও বিরূপ অবস্থা মোকাবিলায় সক্ষমতা অর্জনে ২০১০ সালের পর থেকে এই তহবিল থেকে ৫৩২ মিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
