‘এক রাতের’ জন্য রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ নায়িকা!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:১৪ পিএম

সিনেমায় কাজ করার সুযোগ করে দিতে নায়িকা শ্রুতি মারাঠিকে কুপ্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক। এনিয়ে হিউম্যানস অব বম্বের জন্য লেখা শ্রুতির ইনস্টাগ্রাম পোস্টটি ইতোমধ্যে আলোড়ন তুলেছে। প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের।

ইনস্টাগ্রামে তিনি লিখেন, এক প্রযোজক তার সাক্ষাৎকার নেওয়ার সময়  ‘কম্প্রোমাইজ’, ‘ওয়ান নাইট’-এর মতো বিভিন্ন শব্দ বলতে শুরু করেছিলেন। একটি ছবিতে মূল চরিত্রে কাস্টিংয়ের সুযোগ দিতে ওই প্রযোজক তার সঙ্গে শ্রুতিকে এক রাত কাটানোর প্রস্তাব দেন মূলত।

শ্রুতি বলেন, “আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে পিছিয়ে যাওয়ার পথ নেই। আমি তাকে পালটা জবাব দিই- আমাকে আপনি আপনার সঙ্গে শুতে বললেন। কিন্তু কোনো নায়ককে বলেছেন শোওয়ার কথা? লোকটা তখন কথা হারিয়ে ফেলেছিল। পরে আমাকে জানানো হয়েছিল ওই সিনেমায় আমাকে নেওয়া হবে না।”

তিনি বলেন, “সেদিন আমি যা করেছিলাম শুধু আমার জন্য নয়, আমি সব নারীর জন্য দাঁড়িয়েছিলাম, তার প্রস্তাবে আপত্তি জানিয়ে।”

মারাঠি সিনেমা ‘তাপতাপাদি’ এবং ‘রাম মাধব’ সিনেমার এ নায়িকা কাজ করেছেন বলিউডেও। ‘বুধিয়া সিং-বর্ন টু রান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া টিভি শো ‘রাধা হি বাওয়ারি’ এবং ‘লাগনাবামবাল’-তেও কাজ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত