সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মুন্সীর বাবা রুহুল আমিন মুন্সী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র হকার সমিতির নেতারা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিন বাদ জুমা সদর উপজেলার মৈশাদী এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
