বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ম্যালপাস

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০১:৫৭ এএম

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাস। ব্যাংকটির নির্বাহী পরিচালকরা গতকাল শুক্রবার সর্বসম্মতিক্রমে ১৩তম প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনীত করেন বলে সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের নেতৃত্ব দেবেন  ম্যালপাস। দক্ষিণ কোরিয়ার জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত ম্যালপাস ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় তার অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ম্যালপাসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের ঘোষণা দিলে বিতর্কের জন্ম হয়। বিশ্বব্যাংকের সমালোচনা করে আসা এই মার্কিন অর্থনীতিবিদ সংস্থাটির ভূমিকা খর্ব করতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত