জাহ্নবী কাপুর নাকি ‘বদ্ধ উন্মাদ’। অন্য কেউ নয়, এমন কথা বললেন নবাগত নায়িকা নিজেই। সম্প্রতি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে একটি চ্যাট শো-এ দেখা হয় তার। সেখানেই নাকি অদ্ভুত কাণ্ড ঘটে।
‘ধাড়াক’ অভিনেত্রীর ধারণা, দুজনের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। জাহ্নবী জানালেন, পঙ্কজ তাকে ‘অদ্ভুত এক নজরে’ দেখেছেন!
তিনি জানান, পঙ্কজ ওই আড্ডায় অভিনয় ও খাসির মাংস রান্নার প্রক্রিয়ার তুলনা করছিলেন। তখন জাহ্নবী বলেন, “স্যার, আপনি তো আইসক্রিম, আপনাকে সবাই তাই পছন্দ করে!”
আরও বলেন, “আমি এমন বলার পরেই আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন পঙ্কজ ত্রিপাঠি। সম্ভবত তিনি মনে করছেন আমি বদ্ধ উন্মাদ!”
সঙ্গে যোগ করেন, “কিন্তু হ্যাঁ, আমি মনে করি তিনি একজন কিংবদন্তি অভিনেতা এবং পঙ্কজ স্যারের মতো কেউ নেই। আমি নিজেকে ধরে রাখতে পারিনি এবং অবিলম্বে তার প্রতি আমার শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করে ফেলি।”
জাহ্নবীকে সামনে দেখা যাবে করণ জোহরের ঐতিহাসিক গল্প নির্ভর সিনেমা ‘তাখত’-এ।
এছাড়া প্রযোজক দীনেশ বিজনের সিনেমা ‘রুহ আফজা’তে রাজকুমার রাও-এর সঙ্গে দেখা যাবে জাহ্নবীকে। হরর কমেডিটি পরিচালনা করবেন হার্দিক মেহতা। জাহ্নবী বর্তমানে যুদ্ধ বিমান পাইলট গুঞ্জন সাক্সেনার বায়োপিকের কাজ করছেন।
