রনবীর সিংয়ের ফ্যাশন সচেতনতা নিয়ে অনেকেই সন্দিহান। অনেকেই ভেবেছিলেন হয়তো স্ত্রী দীপিকার কথা শোনে ফ্যাশন সচেতন হবেন। কিন্তু স্ত্রীর কথা আর মানলেন কই? আগের মতোই নিজের ইচ্ছে মাফিক চলছেন রনবীর। তবে দীপিকার অনেক কথা না শুনলেও রনবীর সিং এবার সাড়া দিলেন দীপিকার অদ্ভুত শর্তে। দীপিকার শর্ত মেনে রনবীর সিং ছেড়ে দিলেন কনডম কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডরের কাজ।
সম্প্রতি, ফোর্বস ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীরকে আর কন্ডমের বিজ্ঞাপনে দেখা যাবে না। যেই কনডম কোম্পানির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ ছিলেন, সেই সংস্থার সঙ্গে আর নতুন করে চুক্তিবদ্ধ হননি তিনি। শোনা যাচ্ছে, বন্ধুত্বপূর্ণভাবেই নাকি তিনি সরে এসেছেন এই চুক্তি থেকে। অতএব, কন্ডমের বিজ্ঞাপনে রণবীরকে আর দেখা যাবে না।
কিন্তু কেন সরে এলেন এই চুক্তি থেকে, আর কেনই বা কন্ডোমের বিজ্ঞাপনে অ্যালার্জি ধরল তার, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ হিসেবে অনেকেই স্ত্রী দীপিকাকে দায়ী করেছেন। আবার অনেকের মতে, রণবীরকে এখন বলিউড ইন্ডাস্ট্রির ভালো ভালো প্রজেক্টে দেখা যাচ্ছে। কাজেই তার পারিশ্রমিকও অনেকটাই বেড়ে গিয়েছে। হয়তো, সংশ্লিষ্ট ওই কোম্পানি রণবীরকে সেই পারিশ্রমিক দিতে অক্ষম বা রাজি না, সেই কারণেই তিনি আর নতুন করে চুক্তিবদ্ধ হননি তাদের সঙ্গে। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, দীপিকার বারণেই নাকি তিনি আর কন্ডমের বিজ্ঞাপনে মুখ দেখাবেন না। গত নভেম্বরে দীপিকা-রণবীরের বিয়ের পর ওই কোম্পানির তরফে নবদম্পতিকে এক অনন্য স্টাইলে মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল।
