চবি প্রশাসনকে 'গুণ্ডা' বললেন শিক্ষক: শোকজ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৮:০২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 'গুণ্ডা' অভিহিত করে স্ট্যাটাস দেওয়ার পর এক শিক্ষককে শোকজ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী স্ট্যাটাস দেন। 

তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
ওই শিক্ষক ফেসবুকে লেখেন- 
'গুণ্ডামি করে, বিশ্ববিদ্যালয় চালানো পাপ'

'শিক্ষকতাকে যদি পেশা হিসেবে নিয়ে থাকেন তাহলে ছাত্রছাত্রীদের সাথে যুক্তি-তর্ক-বিচার-বিশ্লেষণ তথা শিক্ষিত জনের মতো জ্ঞানের ভাষায় সমস্যা সমাধানের চেষ্টা করেন। যদি তা না পারেন, যেটুকু পারেন সেটুকু দায়িত্ব রেখে বাকিটুকু ছেড়ে দেন।'

'কথায় কথায় নিজের ছাত্রছাত্রীর বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেবেন, অস্ত্রমামলায় ফাঁসিয়ে দেবেন, ভয় দেখাবেন- এসব কোনো শিক্ষকের কাজ হতে পারে না। দোহাই আপনাদের, শিক্ষকের কলুষিত মর্যাদাকে আরও কালিমালিপ্ত কইরেন না।'

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শোকজ করার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত তার বিরুদ্ধে মামলায় দায়ের করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত