দাউদকান্দিতে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১০:৪৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গতকাল রবিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কজুড়ে বিদ্যুতের খুঁটি, বাঁশ ও গাছ ফেলে এ অবরোধ ও ধর্মঘট করেন তারা। তাদের সমর্থন জানিয়ে এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও বিক্ষোভ মিছিল করে। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম ঘটনাস্থলে গিয়ে এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও অটোরিকশার চালকরা তাদের ধর্মঘট অব্যাহত রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত