রনবীরের হাত ধরে বলিউডে বিশ্বসুন্দরী মানশি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:৪০ পিএম

বর্তমান সময়ের ব্যস্ততম বলিউড অভিনেতা রনবীর সিং। একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। শোনা যাচ্ছে, গত বছরের মিস ওয়ার্ল্ড মানশি চিল্লারের সঙ্গে জুটি বাঁধবেন রনবীর সিং। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, রনবীর সিং ও মানশি চিল্লারকে সিনেমাটির জন্য বাছাই করেছে যশরাজ ফিল্মস। সিনেমাটি পরিচালনা করবেন মনীশ শর্মা। বর্তমানে রনবীর অনেক ব্যস্ত, অন্যদিকে ফারাহ খানের সিনেমার মাধ্যমে বলিউডে মানশির অভিষেক হতে যাচ্ছে। তাই এ সিনেমাটির শুটিং আরও পরে শুরু হবে।

সিনেমাটি নিয়ে সূত্রটি জানায়, এখনই এটি নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে যেহেতু এটি যশরাজ ফিল্মস প্রযোজনা করছে এবং মনীশ শর্মা পরিচালনায় রয়েছেন, সেক্ষেত্রে বলা যায় বড় ধরনের কিছু হবে। যদিও এ ধরনের কোনো পরিকল্পনা হয়নি দাবি করে অন্য একটি সূত্র জানায়, রনবীর সিং বর্তমানে অনেক ব্যস্ত। তার হাতে অনেক কাজ। বর্তমানে কবির খানের ’৮৩ সিনেমার শুটিং করছেন, এরপর তখত সিনেমা শুরু করবেন। ’৮৩ সিনেমার জন্য অনেক প্রশিক্ষণ নিতে হচ্ছে, তখত সিনেমাও অনেক বড়। এর মধ্যে রনবীর যশরাজ ফিল্মসের নতুন সিনেমায় সম্মতি দিয়েছেন এটি অনুমান থেকে বলা কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ খেতাব জিতেছেন মানশি চিল্লার। এর আগে শোনা গিয়েছিল, বলিউড কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খানের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। মানশিকে দেখে মুগ্ধ হয়েছেন ফারাহ। তিনি মনে করেন মানশির বলিউডে আসা উচিত। মানশিও নাকি এ প্রস্তাব মেনে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত