চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ। এ হিসাবে এবার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ১ দশমিক ৫৮ শতাংশ কমেছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে নেওয়া হয় ৩৬টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ২৪টি। ১২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। অন্যদিকে ২০১৮ সালের একই সময়ে সাতটি মন্ত্রিসভা বৈঠক হয়। ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৩টি। এর মধ্যে ৪৩টি
বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ২০টি। বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।
