কী থাকছে সিয়াম-ঐশী-পূজার নতুন ভিডিওতে!

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৫৭ পিএম

বৈশাখ উপলক্ষে পূজা তার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘দোতারা’। আর তার গানে আছেন হালের ক্রেজ চিত্র নায়ক সিয়াম আহমেদ । না, সিয়াম গানে কণ্ঠ দেননি। পূজার এই নতুন গানের ভিডিওতে নেচেছেন তিনি। তার সঙ্গে সঙ্গী হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। আর এই গানের মাধ্যমেই ঐশী প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করলেন।উৎসব আয়োজনের রঙ মিশিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু।

শ্রাবণ সাব্বিরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

image

নতুন গান ‘দোতারা’ নিয়ে উচ্ছ্বাসিত পূজা জানালেন, ‘ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘দোতারা’। সচরাচর এই ধরনের গান গাওয়া হয় না।  গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। গানটির ভিডিও নির্মিত হয়েছে দারুণ একটি গল্পে। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি  শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’

বিভিন্ন উৎসব-পার্বণে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করে একাধিক গান-ভিডিও। বাঙালির অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষেও প্রতিষ্ঠানটি প্রকাশ করছে বেশ কিছু গান-ভিডিও। এরই ধারাবাহিকতায় ১১এপ্রিল বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘দোতারা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত