লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১০:৩৮ পিএম

লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান কমিটি বিলুপ্ত ও  আগামী ৩০ এপ্রিলের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

সূত্রে জানায়২০০৯ সালের ২১ নভেম্বর কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান নির্বাচিত হন।

কমিটি গঠনের পর থেকেই জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর দ্বন্দ্বের কারণে পুরো জেলা বিএনপি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পৃথকভাবে পালন করা হয় দলীয় কার্যক্রম। কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।

কেন্দ্র থেকে নানা সময়ে হস্তক্ষেপ করেও জেলা বিএনপির কোন্দল নিরসন করা যায়নি।

জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে গতিশীল করার লক্ষেই মূলত বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। এতে আমি মনে করি নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।

উল্লেখ্য. মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি হাইকমান্ড। ওই বৈঠকে লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত