সুপ্রিম কোর্টের লিফট বিকল ৬ জন উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৪০ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স (বর্ধিত) ভবনের লিফট হঠাৎ বিকল হওয়ায় এক আইনজীবীসহ ৬ জন আটকা পড়েন। প্রায় ৪০ মিনিট পর লিফট থেকে তাদের বের করে আনা হয়।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই আইনজীবী, সুপ্রিম কোর্টের দুই কর্মকর্তা, এক আইনজীবীর সহকারী এবং এক নারী লিফটে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত