উপহার নিয়ে হাজির হলেন ইমরান-কণা (ভিডিও)

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৫:১৭ পিএম

সময়ের শীর্ষ দুই সংগীত তারকা ইমরান ও কণা। একসঙ্গে তাদের সফলতার সংখ্যাও কম নয়। সেই ধারাবাহিকতায় ১০ এপ্রিল বৈশাখী উৎসবের উপহার নিয়ে হাজির হলেন তারা দুজন। দর্শকদের উপহার দিলেন একটি গল্পনির্ভর গানচিত্র। নাম ‘কে কত দূরে’।

সিএমভি’র ব্যানারে প্রকাশিত এই গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর গানটির ওপর ভিত্তি করে গল্পনির্ভর অসাধারণ একটি ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে দুই কণ্ঠশিল্পী ইমরান-কণার উপস্থিতি ছাড়াও গল্পের নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুমিত ও নিশাত প্রিয়ম।

গান চিত্রটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে আমার প্রচুর কাজ হয়েছে। সফলতাও অনেক বেশি। আমার বিশ্বাস এই গানটিও সেই তালিকায় যুক্ত হবে দ্রুত সময়ের মধ্যে।’

এদিকে গানটির মডেল নিশাত প্রিয়ম বলেন, ‘অনেক সুন্দর একটি গান এটি। এ গানের ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুমিত। এতে দারুণ একটা গল্প আছে। যে গল্পটি প্রেমিক-প্রেমিকাদের নতুন করে ভাবাবে বলে আমার ধারণা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত